1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

আশুলিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

  • আপডেট সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারের আশুলিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি এক পর্যায়ে জনসভায় রূপ নেয়। পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস সুবহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বৌদির, সাভার পৌর বিএনপির সহ-সভাপতি আবদুল গফুর, সাভার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনউদ্দিন বিপ্লব, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন, সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান অভি, সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, সাবেক সভাপতি পৌর ছাত্রদল মো. সুরুজ্জামান, পৌর যুবদলের নেতা হাজী মো. ফরহাদ হোসেন, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইউনুস খান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশাররফ হোসেন মোল্লা, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন, পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকদল নেতা লায়ন দেলোয়ার হোসেন মাদবর,  পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমসহ স্থানীয় নেতাকর্মীরা। সভায় বক্তারা বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে পাশে থেকেছে। এ সময় প্রধান অতিথি সালাউদ্দিন বাবু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা জনবান্ধব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :