1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

আল-মুসলিম গ্রুপের ১,৮৬৮ শ্রমিক ছাঁটাই, মহাসড়ক অবরোধে বিক্ষোভ

  • আপডেট সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারের শীর্ষস্থানীয় তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান আল-মুসলিম গ্রুপের তিনটি কারখানার মোট ১,৮৬৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। ছাঁটাইয়ের প্রতিবাদ এবং আইন অনুযায়ী পাওনা পরিশোধের দাবিতে শনিবার সকালে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। শ্রমিকদের অভিযোগ, কোনো পূর্ব নোটিশ ছাড়াই তাদের চাকরিচ্যুত করা হয়েছে এবং প্রাপ্য ক্ষতিপূরণ যথাযথভাবে পরিশোধ করা হয়নি। এ ঘটনায় সকাল ৮টার দিকে উলাইল এলাকায় একেএম নিটওয়্যার লিমিটেড কারখানার সামনে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মহাসড়কের ঢাকামুখী লেন অবরোধ করলে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। কারখানা কর্তৃপক্ষ জানায়, একেএম নিটওয়্যার লিমিটেড থেকে ১,২৮৬ জন, প্যাসিফিক ব্লু জিন্স ওয়্যার থেকে ৫২৯ জন এবং আল-মুসলিম অ্যাপারেলস থেকে ৫৩ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। আল-মুসলিম গ্রুপের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু রায়হান বলেন, আন্তর্জাতিক বাজারে ক্রয়াদেশ কমে যাওয়ায় শ্রম আইন অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, শ্রমিকদের প্রাপ্য অর্থ পরিশোধ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও সাধারণ পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :