1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ :

আগুনে দগ্ধ জাবি ছাত্রদল নেতা রনির মৃত্যু

  • আপডেট সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

সংবাদ রিপোর্ট: টানা সাত দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আগুনে দগ্ধ হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রনি মারা গেছেন। ২ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাইফুল ইসলাম রনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। এর আগে, একই ঘটনায় দগ্ধ অভিযুক্ত যুবক আব্দুস সোবহান রায়হানও চিকিৎসাধীন অবস্থায় ১ ফেব্রুয়ারি রবিবার রাতে মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে দায়িত্বরত চিকিৎসক ডা. জহির উদ্দিন রনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রনির শারীরিক অবস্থা শুরু থেকেই অত্যন্ত আশঙ্কাজনক ছিল। শ্বাসনালীসহ শরীরের বড় একটি অংশ দগ্ধ হওয়ায় তার হৃদ্‌যন্ত্র, কিডনি ও ফুসফুসসহ গুরুত্বপূর্ণ অঙ্গগুলো বিকল হয়ে পড়ে। শেষ দিকে রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়ায় লাইফ সাপোর্টে রেখেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি রাত আনুমানিক পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন ইসলামনগর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা আব্দুস সোবহান রায়হান পারিবারিক কলহের জেরে নিজের ঘরে অকটেন ছিটিয়ে আগুন দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে রনিসহ কয়েকজন শিক্ষার্থী ও প্রতিবেশী তাকে বাধা দিতে ঘরে প্রবেশ করেন। এ সময় তাকে শান্ত করার চেষ্টা করলে রায়হান লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে রনি ছাড়াও রায়হান, রাহাত ও হাসিনুর নামে আরও তিনজন দগ্ধ হন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :