1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :

সাভার সরকারি কলেজ ছাত্রদল সভাপতি ইমু সম্পাদক ফয়সাল

  • আপডেট সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

সংবাদ রিপোর্ট: জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা জেলা উত্তর শাখার অধীনে সাভার সরকারি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ২৬ মার্চ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে ইমু ইমরান সভাপতি এবং আহমেদ ফয়সাল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া রায়হান মাহবুবকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যে বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সেই সাথে ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল আনুষ্ঠানিকভাবে কমিটির অনুমোদন দিয়েছেন। নেতৃবৃন্দ জানান, এই কমিটি আগামী দিনে ছাত্রদলকে আরও শক্তিশালী করবে এবং দলের আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছাত্রদলের একাধিক নেতৃবৃন্দ জানান, এই কমিটিতে বিগত সময়ের আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দেওয়া নেতাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে যারা রাজপথে থেকে দমন-পীড়নের শিকার হয়েছেন, মামলার মুখোমুখি হয়েছেন এবং দলের সংকটময় সময়ে নিরলস পরিশ্রম করেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে রাজপথে আন্দোলন চালিয়ে যাব। শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য সর্বদা প্রস্তুত থাকব।
সাভার মডেল কলেজ ছাত্রদল : একই দিনে সাভার মডেল কলেজ ছাত্রদলের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ৭ সদস্যের এই কমিটিতে তানভীর আলমকে সভাপতি ও মাহাদিন রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে ইমরান হোসেনকে সিনিয়র সহ-সভাপতি ও তুহিন ইসলামকে সহ-সভাপতি করা হয়েছে। গোলাম রাব্বিকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও আয়েশা সিদ্দিকাকে যুগ্ম সম্পাদক করা হয়েছে। এই কমিটির সাংগঠনিক সম্পাদক জিহাদ ইসলাম।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :