1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

সাভার থেকে উদ্ধার নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী

  • আপডেট সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫

সংবাদ রিপোর্ট: এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হওয়া শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফকে সাভার থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ২৯ জুন রবিবার রাতে র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি ঢাকা পোস্টকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানা যায়নি। এর আগে রবিবার সকালে মাহিরা বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে মিরপুর কলেজ সেন্টারে একাই এইচএসসি পরীক্ষা দিতে যান। তবে দুপুর ১টায় পরীক্ষা শেষ হলেও মাহিরা আর বাসায় ফেরেননি। পরে মাহিরার পরিবার তার নিখোঁজ হওয়ার বিষয়টি রাজধানীর ভাটারা থানায় জানায় এবং একটি সাধারণ ডায়রি (জিডি) করে। এরপর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিখোঁজ ওই শিক্ষার্থীকে উদ্ধারে তদন্তে নামে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :