1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সর্বশেষ :
ক্লাব ৯৪ সাভার শাখার উদ্যোগে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সাভারে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সাভারে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান নির্বাচন ১২ ফেব্রুয়ারিই হবে: সৈয়দা রিজওয়ানা হাসান সাভারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ যে কারণে ছয় খুন : কে এই সিরিয়াল কিলার? সাভারকে আধুনিক ও বসবাসযোগ্য নগরী গড়ার প্রতিশ্রুতি খোরশেদ আলমের সাভারে ৬ মাসে ৬ হত্যাকাণ্ডের নেপথ্যে ভবঘুরে ‘মেন্টাল সম্রাট’

প্রতিমন্ত্রীর বাসায় যাওয়া সাভারের নারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা!

  • আপডেট সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

 

সংবাদ রিপোর্ট : ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে যাওয়াসহ নানা অনিয়মের অভিযোগে সাভার উপজেলা শিক্ষা কর্মকর্তা তাবশিরা ইসলাম লিজার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৯ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে মামলার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত ও শৃঙ্খলা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ফজলুর রহমান। এর আগে গত ৪ সেপ্টেম্বর সিনিয়র সহকারী সচিব মো. ফজলুর রহমান স্বাক্ষরিত মামলা রুজুর প্রাথমিক খসরা অভিযোগনামা ও অভিযোগের বিবরণী চেয়ে একটি চিঠি পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয় হয়, সাভার উপজেলা শিক্ষা কর্মকর্তা তাবশিরা ইসলাম লিজা অফিস চলাকালীন সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া প্রতিমন্ত্রীর সাক্ষাতের জন্য গিয়েছেন। যা অপেশাদারসুলভ আচরণ। তিনি সরকারি কর্মচারী হয়ে অফিসে অভ্যাসগত দেরিতে উপস্থিত হয়েছেন। এছাড়া অফিস সময়ে একজন সরকারি কর্মকর্তা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কর্মস্থলে অনুপস্থিত না থাকা শৃঙ্খলার পরিপন্থী এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩ (থ) অনুযায়ী অসদাচরণের পর্যায়ভুক্ত অপরাধ। তার এ ধরণের আচরণের অভিযোগে বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাবশিরা ইসলাম লিজার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩ (খ) অনুযায়ী অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা রুজুর জন্য প্রতিবেদনের আলোকে খসড়া অভিযোগনামা ও অভিযোগ বিবরণী প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত ও শৃঙ্খলা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ফজলুর রহমান বলেন, সাভার উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলার জন্য প্রতিবেদনের আলোকে খসড়া অভিযোগনামা ও অভিযোগ বিবরণী প্রেরণের নির্দেশনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :