1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

  • আপডেট সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

সংবাদ রিপোর্ট : সাভার উপজেলায় ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এই উপজেলায় তিনটি নির্বাচনী আসনের ভোটার রয়েছেন। মোট ভোটার নয় লাখ ১৯ হাজার ৮০৭ জন ভোটারের এই উপজেলায় ঢাকা-১৯, ঢাকা-১৪ ও ঢাকা-২ আসনে অন্তর্ভুক্ত। ঢাকা-১৪ আসনে কাউন্দিয়া ও বনগাঁও ইউনিয়ন, ঢাকা-২ আসনে ভাকুর্তা, আমিনবাজার ও তেঁতুলঝোড়া ইউনিয়ন অন্তর্ভুক্ত। এখানে নারী ভোটার চার লাখ ৪১ হাজার ৩০৬ ও পুরুষ চার লাখ ৭০ হাজার ১৭৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২৪ জন।

উপজেলার তিনটি নির্বাচনী আসনে মোট ভোটকেন্দ্র ৩৪১টি। এর মধ্যে ৪৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে সিসিটিভি স্থাপনসহ বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। পুলিশ-বিজিবি-র‌্যাব-আনসারের পাশপাশি টহলে থাকবে সেনাবাহিনী। তৎপর থাকবে ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেছেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়ন করা হবে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্র হচ্ছে- স্বর্ণকলি আদর্শ বিদ্যালয় (উত্তর পাশ) ভবন-১, সি-৩১/৭ অগ্রণী হাউজিং সোসাইটি বাড্ডা (পুরুষ) কেন্দ্র-১, স্বর্ণকলি আদর্শ বিদ্যালয় (দক্ষিণ পাশ) ভবন-২ সি-৩১/৭ অগ্রণী হাউজিং সোসাইটি বাড্ডা (নারী) কেন্দ্র-২, বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় বাড্ডা উত্তর (পুরুষ ভোটার) কেন্দ্র-১, বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় বাড্ডা উত্তর (পুরুষ ভোটার) কেন্দ্র-২, জামসিং হাজী আব্দুল গনি সরকারি প্রাথমিক বিদ্যালয় জামসিং (পুরুষ) কেন্দ্র-১, জামসিং হাজী আঃ গনি সরকারি প্রাথমিক বিদ্যালয় জামসিং (পুরুষ) কেন্দ্র-২, সাভার মডেল একাডেমী এ/১৩৩ বাজার রোড সাভার উত্তর পাড়া (পুরুষ ও নারী) কেন্দ্র-২, সাভার উচ্চ বালিকা বিদ্যালয় (নিচতলা দক্ষিণ-পূর্ব পাশ) এ-৫৯ সাভার দক্ষিণ পাড়া (উত্তর-পুরুষ) কেন্দ্র-১, সাভার উচ্চ বালিকা বিদ্যালয় (নীচতলা উত্তর পাশ) এ-৫৯ সাভার দক্ষিণ পাড়া (উত্তর- নারী) কেন্দ্র-২, হ্যাপি আইল ইন্টারন্যাশনাল স্কুল ডি-২৮/১ ব্যাংক কলোনী (নারী) কেন্দ্র-১, সানশাইন মডেল স্কুল এন্ড কলেজ জি-৭৮ ব্যাংক কলোনী (পুরুষ) কেন্দ্র-১, সাভার সরকারি কলেজ (উত্তর পাশ) সাভার (পুরুষ) কেন্দ্র-১, সাভার সরকারি কলেজ (দক্ষিণ পাশ) সাভার (পুরুষ) কেন্দ্র-২, কর্ণপাড়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা কর্ণপাড়া (পুরুষ) কেন্দ্র-১, আকরান উচ্চ বিদ্যালয় ও কলেজ (ভবন নং-৩) একাডেমিক ভবন (বালক) আকরান (নারী) কেন্দ্র-১, আকরান উচ্চ বিদ্যালয় ও (ভবন নং-২) একাডেমিক ভবন (বালিকা) আকরান (পুরুষ) কেন্দ্র-১, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবানীপুর (পুরুষ) কেন্দ্র-১, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবানীপুর (নারী) কেন্দ্র-২, বেগুনবাড়ী উচ্চ বিদ্যালয় মৈস্তাপাড়া বেগুনবাড়ী (পুরুষ) কেন্দ্র-১, কলমা ওয়াজ আলী মডেল স্কুল কলমা (পুরুষ ও নারী) কেন্দ্র-২, কলমা ওয়াজ আলী মডেল স্কুল কলমা (নারী) কেন্দ্র-২, বড়দেশী সরকারি প্রাথমিক বিদ্যালয় বড়দেশী (নারী) কেন্দ্র-১, তেঁতুলঝোড়া কলেজ তেতুলঝোড়া (নারী) কেন্দ্র-১, আল-নাসির ল্যাবরেটরী স্কুল পাকা ভবন যাদুরচর (খানবাড়ী-পুরুষ) কেন্দ্র-১, প্রভাতী একাডেমী হেমায়েতপুর (পুরুষ) কেন্দ্র-১, ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ ভাকুর্তা (পুরুষ) কেন্দ্র-১, ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র-২ (কলেজ শাখা, নারী)।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :