1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২০ মে ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ে ৬৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

সংবাদ রিপোর্ট : সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৪ সম্পন্ন হয়েছে। ৩১ জানুয়ারি বুধবার দুপুরে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ে ৬৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম। সাভার উচ্চ বালিকা বিদ্যালযয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাভার পৌরসভা’র প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীদুল ইসলাম, সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী ইমতিয়াজ উদ্দিন, সাভার পৌরসভা ৪নং ওয়ার্ড কমিশনার নূরে আলম সিদ্দিকী নিউটন প্রমুখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :