1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সাভারে বিদেশি পিস্তল-গুলিসহ ২ মাদক কারবারি আটক সাভার পৌরসভা সম্প্রসারণ ও আশুলিয়া এবং আমিনবাজার পৌরসভা হবে: প্রতিমন্ত্রী

সাভারে ১৪ দলের জনসভা, আ. লীগের প্রস্তুতি সভা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

সংবাদ রিপোর্ট : বিএনপি’র অপরাজনীতি আগুন সন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী ১৬ জুন শুক্রবার সাভার হেমায়েতপুরে ১৪ দলীয় জোটের জনসভা সফল করার লক্ষ্যে সাভার উপজেলা আওয়ামী লীগ ১৩ জুন মঙ্গলবার বিকেলে প্রস্তুতি সভা করেছে। সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডঃ এনামুর রহমান এমপি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল আলম রাজিব। সভাপতিত্ব করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা। বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর, মিরাজ উদ্দিন সহ অনেকে। সভায় ঢাকা জেলা আওয়ামী লীগ, ঢাকা জেলার অন্তর্গত সাভার উপজেলাসহ বিভিন্ন থানা, পৌর আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :