1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :

সাভারে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভার থানা এলাকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাররা হলেন সাভার পৌরসভার মজিদপুর ছোট বলি মেহের এলাকার মৃত জজ মিয়ার ছেলে শহিদ মিয়া (৪২) এবং একই এলাকার মৃত দেরু মিস্ত্রীর ছেলে লিটন (৪২)। ২২ অক্টোবর বুধবার দুপুরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২১ অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এসআই জুয়েল মিয়া ও তার নেতৃত্বাধীন টিম মজিদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে সাভার ও আশপাশের এলাকায় সরবরাহ করতেন তারা।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া তাদের বিরুদ্ধে একই থানায় একাধিক মাদক মামলাও রয়েছে বলে জানিয়েছেন ডিবির ওসি জালাল উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :