
সংবাদ রিপোর্ট: সাভারে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ শনিবার অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

ইফতার মাহফিলে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মেয়র আলহাজ্ব মোঃ রেফাত উল্লাহ, সাবেক কাউন্সিল ও বিএনপি নেতা মোহাম্মদ আলী, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, দৈনিক ফুলকির সম্পাদক ও সাভার নাগরিক ফোরামের সভাপতি নাজমুস সাকিব, বিশিষ্ট ব্যবসায়ী রহমত উল্লাহ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ, সহ-সভাপতি এ্যাডভোকেট নাজিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ইফতার মাহফিলের আয়োজন করেন সাবেক ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা মাহে রমজানের পবিত্রতা, ত্যাগ ও সংযমের গুরুত্ব তুলে ধরেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইফতারের পূর্বে দোয়া মাহফিলে জাতির অগ্রগতি ও শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। সকলের শান্তি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা মাহফুজ হায়দার কাসেমী। এ মহতী আয়োজনের মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply