1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

সাভারে সাংবাদিকের নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

সংবাদ রিপোর্ট : সাভারে গ্লোবাল টেলিভিশনের সাভার প্রতিনিধি ও সিএনআই নিউজের সম্পাদক তোফা সানির বিরুদ্ধে করা হত্যা মামলা ষড়যন্ত্রমূলক ও মিথ্যা দাবি করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাভার-আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত সাংবাদিকরা। ২৫ আগষ্ট রোববার দুপুরে সাভার মডেল থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা নিরপরাধ সাংবাদিক তোফাসানিকে মিথ্যা মামলা থেকে অবিলম্বে নিঃশর্তে অব্যহতি দেয়ার দাবি জানান।

এ সময় এনটিভির বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যদিয়ে যে পরিবর্তন আমাদের লক্ষ্য ছিল, সেই পরিবর্তনকে বাঁধাগ্রস্ত করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। একের পর এক ছাত্র জনতা হত্যা মামলায় অকাতরে আসামি করা হচ্ছে নিরপরাধ মানুষদের। তিনি বলেন, প্রতিটা হত্যাকাণ্ডের বিচার হোক তা আমরা চাই, কিন্তু হত্যাকাণ্ডের ঘটনাকে পুঁজি করে ফায়দা লুটবেন তা আমরা চাই না। হত্যাকাণ্ডকে পুঁজি করে যারা নিরীহ সাংবাদিকদের আসামি করছেন এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, মামলাকে প্রশ্নবিদ্ধ করতে দয়া করে কেউ নিরপরাধ কাউকে আসামি করবেন না। ধামরাই প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির সাংবাদিক আব্দুর রশিদ তুষার বলেন, সাংবাদিককে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হত্যা মামলায় আসামি করা হয়েছে। তাকে মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবি জানিয়ে তুষার বলেন, আগামীতে আর কোন গণমাধ্যমকর্মীকে যেন হয়রানিমূলক মিথ্যা মামলায় আসামি করা না হয় সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীকে খেয়াল রাখতে হবে। নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা বলেন, একটি চক্র গণমাধ্যমকর্মীদের ঢালাওভাবে মামলার আসামি করছে। সাংবাদিক তোফা সানির মতো একজন নিষ্ঠাবান সাংবাদিকের বিরুদ্ধে করা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পুলিশকে হুঁশিয়ারি দিয়ে সাংবাদিক নাজমুল বলেন, ভবিষ্যতে কোন নিরপরাধ সাংবাদিককে মামলায় জড়ালে সাংবাদিক সমাজ বসে থাকবে না, আমরাও জানি অনেক কিছু। মানববন্ধনে এটিএন বাংলার সাংবাদিক শেখ আবুল বাশার, চ্যানেল আইয়ের সাভার প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক ইনকিলাবের সাংবাদিক সেলিম মাহমুদ, এসএটিভির সাভার প্রতিনিধি ও সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন, বাংলা টিভির সাংবাদিক ও সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সহসভাপতি আলমগীর হোসেন নীরব, দৈনিক সকালের সময়ের আহমেদ জীবন ও সহসম্পাদক ইমাম হোসেন, দৈনিক দেশ রূপান্তরের সাভার প্রতিনিধি মোহাম্মদ ওমর ফারুক, দৈনিক সংবাদের লোটন আচার্য, জনকন্ঠের সাভার প্রতিনিধি অঙ্গন সাহা, দৈনিক সময়ের আলো ও এশিয়ান টিভির দেওয়ান ইমন, দৈনিক ভোরের ডাকের সাইফুল ইসলাম, সাংবাদিক রওশন আলী, কাজী বিপ্লব, বিপ্লব শান্ত, রিপন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধনে এছাড়াও অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষ ও শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে সাংবাদিকরা সাভার মডেল থানার অফিসার ইনচার্জের কাছে একটি স্মারকলিপি দেন।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভারের মুক্তির মোড় এলাকায় গুলিবিদ্ধ হয়ে আব্দুল আহাদ সৈকত (১৭) নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাংবাদিক তোফাসানিকে ৭০নং আসামি করা হয়। কৌশলে মামলার এজাহারে তার নামের আগে সাংবাদিক পরিচয় লেখা হয়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :