1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ১ মে, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘সম্মিলিত তরুণ সমাজ’ এর উপদেষ্টা নাঈম আল নোমানের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে রক্ত গ্রুপ পরীক্ষা কর্মসূচি সম্পন্ন হয়েছে। ১ মে শুক্রবার দুপুর থেকে সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় এই ক্যাম্পের আয়োজন করা হয়।

এদিন কয়েকশ অসহায় ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। আয়োজকরা জানান, বর্তমান সময়ে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচির মূল উদ্যোক্তা ও সংগঠনের উপদেষ্টা ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাঈম আল নোমান বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা তরুণরা একত্রিত হয়েছি। অনেক মানুষ অর্থের অভাবে নিয়মিত ডাক্তার দেখাতে পারেন না। তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং জরুরি রক্তের গ্রুপ শনাক্ত করার মাধ্যমে আমরা একটি সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখতে চাই। এধরণের সামাজিক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান তিনি। কর্মসূচিতে সম্মিলিত তরুণ সমাজের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :