1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

সাভারে শিশু গৃহকর্মীকে নির্যাতন, চিকিৎসক দম্পতি আটক

  • আপডেট সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

সংবাদ রিপোর্ট : সাভারে চুরির অপবাদে শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় এক দম্পতিকে আটক করেছে পুলিশ। আহত ওই শিশু হাসপাতালে চিকিৎসাধীন। ১৩ জুলাই শনিবার বিকেলে সাভারের রাজাশন মহল্লা থেকে ওই দম্পতিকে আটক করা হয়। এর আগে দুপুরে নির্যাতনের শিকার শিশুর মা বাদী হয়ে সাভার মডেল থানায় অভিযোগ করেন। আটকরা হলেন সাভারের রাজাশন এলাকার কাজী ইসমাইল ও তার স্ত্রী মাহমুদা খাতুন পরশ। এরমধ্যে কাজী ইসমাইল ৪২তম বিসিএস ক্যাডার ও বরগুনা সদর হাসপাতালে কর্মরত বলে জানা গেছে। পুলিশ জানায়, বছর খানিক আগে নিজের সন্তানকে সঙ্গ দেওয়ার কথা বলে মিম নামের এক শিশুকে নিয়োগ দেন ডা. ইসমাইল। কিন্তু কিছুদিন যেতেই নানা কারণে মিথ্যা অপবাদ দিয়ে অমানবিক নির্যাতন করতেন। সবশেষ গতকাল চুরির অভিযোগ তুলে ছুরি দিয়ে খুঁচিয়ে মারাত্মক আহত করে শিশুটিকে। বিষয়টি পরিবার জানতে পেরে পুলিশকে জানায়। পরে পুলিশ আহত অবস্থায় শিশু মিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেই সঙ্গে অভিযুক্ত কাজী ইসমাইল ও তার স্ত্রী পরশকে আটক করা হয়। সাভার উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, শিশুটি গায়ে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নতুন ও পুরোনো ভোতা এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। বিষয়টি নিয়ে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহহিল কাফি বলেন, অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্ত ডা. কাজী ইসমাইল ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :