1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

সাভারে রাস্তার পাশের জঙ্গল থেকে যুবকের লাশ উদ্ধার

  • আপডেট সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারের বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় রাস্তার পাশের জঙ্গল থেকে আবু হানিফ (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৮ সেপ্টেম্বর রবিবার সকালে স্থানীয়রা বেড়িবাঁধ এলাকায় রাস্তার পাশের জঙ্গলে নিহতের মরদেহটি দেখতে পায়। এরপর থানায় জানালে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। নিহত বরিশাল জেলার মুলাদি থানার নাজিরপুর গ্রামের মৃত হারুন শেখের ছেলে। তিনি রাজধানীর রায়েরবাজার গদিঘর এলাকায় থাকতেন। পুলিশ জানায়, শনিবার রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজার এলাকার ভাড়া বাসা থেকে আবু হানিফ নামের ওই ব্যক্তি দুপুরে বের হয়ে আর বাসায় ফেরেননি। ২৮ সেপ্টেম্বর রবিবার সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে সাভার মডেল থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির এসআই মো. আ. ওয়াহাব বলেন, মৃতের মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় তার সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :