
সংবাদ রিপোর্ট: সাভারে একাধিক ছাত্র-জনতা হত্যা মামলার আসামী ও পৌর যুবলীগ নেতা শেখ সাঈদকে ৯ মার্চ রবিবার দুপুরে সাভার বাজার রোডের একটি বাড়ী থেকে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ (গোয়েন্দা) গ্রেফতার করেছে পুলিশ। শেখ সাঈদ সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের কথিত পিএস পরিচয়ে নানা অপকর্মের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে নামে-বেনামে সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে। ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ (গোয়েন্দা) ওসি জালাল উদ্দিন জানান, একাধিক হত্যা মামলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply