1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

সাভারে ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি, ৩ কথিত সাংবাদিক গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারে ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তিন কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৭ আগস্ট বৃহস্পতিবার দুপুরে সাভারের চাঁপাইন এলাকা থেকে চাঁদাবাজির সময় তাদের গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আবু বক্কর সিদ্দিক, মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও ফেরদৌস রহমান রুপক। এ সময় পিন্টু শেখ নামে আরও একজন পালিয়ে যান।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কখনো ম্যাজিস্ট্রেট, আবার কখনো সাংবাদিক পরিচয় দিয়ে সাভারের চাঁপাইন এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার আবারও ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজির সময় স্থানীয়দের সন্দেহ হলে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :