1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ :

সাভারে দুর্বৃত্তের ছোড়া গুলিতে যুবক নিহত

  • আপডেট সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে দুর্বৃত্তের ছোড়া গুলিতে শাহিন (২৫) নামে এক যুবককে মৃত্যু হয়েছে। ১৯ মে সোমবার রাত সাড়ে ৯টার দিকে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার সাবেক বিএনপির সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত শাহিন সাভারের বলিয়ারপুর এলাকায় কবির হোসেনের ছেলে। তিনি সাভার ব্যাংক কলোনি মহল্লার বরুনের মালিকানাধীন গাড়ির গ্যারেজে রং মিস্ত্রির কাজ করতেন। স্থানীয়রা জানায়, রাতে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় গ্যারেজের পাশের এক ব্যক্তির সঙ্গে হেঁটে যাচ্ছিলেন শাহিন। পরে শাহিনের মাথায় গুলি করে ওই ব্যক্তি পালিয়ে যান। এরপরে শাহিন একটি বিদ্যুতের খাম্বা ধরে কিছু সময় দাঁড়িয়ে ছিলেন। পরে তিনি সড়কে অচেতন হয় পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। কে তাকে হত্যা করেছে, তা তদন্ত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :