1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

সাভারে মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের উদ্বোধন

  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে ওমর বিন খাত্তাব ( রাঃ) সাফালি জামে মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্বোধন করা হয়েছে। ২৩ আগস্ট শনিবার বিকেলে সাভার পৌর এলাকার রাজাবাড়ি গেন্ডা মহল্লায় এ মসজিদ কমপ্লেক্সের উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সরকার। এসময় উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, এই এলাকার পাশেপাশে অনেক মসজিদ রয়েছে। কিন্তু কোথাও ইসলামিক কমপ্লেক্স নেই। এই এলাকায় ৬ তলা বিশিষ্ট একটি মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স তৈরি হলে ইসলামিক জ্ঞানের প্রসার করা সম্ভব। তাই এই মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স নির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। জমি দাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- ডা. মোঃ সাখাওয়াত হুসাইন, মুহাঃ তাসলিম সরকার, খায়রুল হাসান মোল্লা, মাহমুদুল হাসান বাদলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :