1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

সাভারে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর বুধবার বিকেলে বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিরালির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার) আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান বদির, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুর রহমান, সাভার পৌর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর রহমান এবং সাভার ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন। এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মাহমুদুল হাসান আলালের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :