1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

সাভারে বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকার, তিনজনের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে বাসায় ফেরার পথে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার ১৮ অক্টোবর স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করে। ভুক্তভোগী তরুণী ১৬ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। ভুক্তভোগী বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্রী। তার পরিবার সাভার এলাকায় ভাড়া বাসায় বসবাস করে।মামলার আসামিরা হলেন সোহেল রোজারিও (৩৭), বিপ্লব রোজারিও (৪০) এবং মিঠু বিশ্বাস (৩৫)। এদের মধ্যে সোহেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এবং বিপ্লব ও মিঠুর বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ওই তরুণী সাভারে এক শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানোর পর বাসায় ফেরেন। কিন্তু এসে দেখেন, বাসা তালাবদ্ধ। খোঁজ নিয়ে জানতে পারেন, তার মা বাসায় তালা দিয়ে পাশের এক চা–দোকানির কাছে চাবি রেখে গেছেন। পরে তিনি দোকান থেকে চাবি নিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় সোহেল তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। কিছু দূর যাওয়ার পর সোহেলের সঙ্গে অন্য দুই আসামির দেখা হয়। এরপর তারা তরুণীকে অনুসরণ করতে থাকে এবং বিভিন্ন প্রশ্ন করতে থাকে। সন্ধ্যা ৭টার দিকে ভয়-ভীতি দেখিয়ে সোহেল জোর করে তাকে নিজের বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। এতে সহযোগিতা করে অন্য দুই আসামি। ধর্ষণের পর সোহেল ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকি দেয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আ. ওয়াহাব জানান, শুক্রবার ভুক্তভোগী তরুণীর শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :