1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

সাভারে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ১১

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভারে মাদক বিরোধী অভিযানে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১শ লিটার চোলাই মদসহ ১১ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। ২৪ নভেম্বর বৃহস্পতিবার রাতে সাভারের আমিনবাজার ও ভাকুর্তা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ ২৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় বলেন, মামলা দায়ের শেষে তাদের আদালতে পাঠানো হয়। গ্রেফতাররা হলো- সাভারের কাউন্দিয়া ছাদারবাড়ী এলাকার মৃত ইয়াসিন মিয়ার ছেলে মো. দ্বীন ইসলাম (৪৫), শেরপুর জেলার ঝিনাইগাতি থানার মৃত সাইফুল ইসলাম সাহেদের ছেলে মো. নাজিম উদ্দীন কাজী (২৫), জামালপুরের ইসলামপুরের মৃত খোকা মিয়ার ছেলে মো. রমজান আলী (২১), সাভারের বাহেরচর এলাকার বাচ্ছু মিয়ার ছেলে মো. সালাউদ্দিন (৪০), একই এলাকার নাজিম উদ্দীনের ছেলে নবী হোসেন (৩৫), টাঙ্গাইলের বাসঈল এলাকার মো. জামাল হোসেনের ছেলে মো. জুয়েল (২৮), মানিকগঞ্জের নয়াডিঙ্গী এলাকার মিন্টু মিয়ার ছেলে মো. শামীম (২৬), সাভারের আমিনবাজার এলাকার বড়দেশী মোল্লাবাড়ী মোমেনুল হকের ছেলে মো. আব্দুর রহিম ওরফে ডলার (৩১), সাভারের কাউন্দিয়া এলাকার মৃত সুমন মিয়ার ছেলে মো. আজিম হোসেন (৩৩), কুড়িগ্রামের উলিপুর এলাকার রেজাউল করিমের ছেলে মো. মিরাজ ইসলাম (২০) ও মানিকগঞ্জের দৌলতপুর গ্রামের মৃত লস্কর মিয়ার ছেলে মো. শিপন (২৩)। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সাভারের আমিনবাজার, ভাকুর্তা ও ভবানীপুর এলাকায় ব্লক অভিযান চালিয়ে ১১ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৮৫টি ইয়াবা ট্যাবলেট ও ১০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। এ বিষয়ে সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, তাদের বিরুদ্ধে সাভার মডেল থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :