1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :

সাভারে বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল এস টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চ্যানেল এস টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ১ ফেব্রুয়ারি রবিবার সকালে সাভার প্রেসক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে চ্যানেল এস টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন উপস্থিত অতিথিরা। চ্যানেল এস টিভির সাভার প্রতিনিধি রাজিব মাহমুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সাভার উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা চ্যানেল এস টিভির বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, চ্যানেল এস টিভি প্রতিষ্ঠালগ্ন থেকে সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দেশ ও জনগণের কথা তুলে ধরছে। আগামীতেও গণমানুষের স্বার্থে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে যাবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :