1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সর্বশেষ :

সাভারে বকেয়া পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল

  • আপডেট সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভারে বকেয়া পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ ও ঝাড়ুমিছিল করেছে একটি তৈরি পোশাক কারখানার শতাধিক শ্রমিক। ২৮ ডিসেম্বর বুধবার দুপুরে সাভারের উলাইল বাসস্ট্যান্ড সংলগ্ন কর্ণপাড়া এলাকায় কারখানার সামনে এই বিক্ষোভ কর্মসূচী পালন করেন প্রাইড গ্রুপের এইচ আর টেক্সটাইলের শ্রমিকরা। শ্রমিকরা জানায়, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের আইনগত বকেয়া পাওনাদি পরিশোধ না করে টালবাহানা করছেন। কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি তাদের পাওনাদি পরিশোধ না করে অব্যাহতি পত্রে জোরপূর্বক স্বাক্ষর নিয়েছে। পাওনা পরিশোধে তারা সময়ক্ষেপণ করছে। বাসা ভাড়া ও দোকান বাকি পরিশোধ করতে না পেরে প্রতিনিয়ত অপমানিত হতে হচ্ছে তাদের। তাই পাওনাদি পরিশোধের দাবিতে আজ এই ঝাড়ু মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। ভুক্তভোগী শ্রমিক নাজমা আক্তার বলেন, আমাদের জোর করে অব্যাহতি পত্রে স্বাক্ষর নিয়ে কারখানা থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত বকেয়া ও আইনগত পাওনাদি পরিশোধ করে নাই। আমরা কারখানার সামনে অবস্থান নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে চাইলে কেউ কথা বলেনি। অপর শ্রমিক সাজেদা বিবি বলেন, আমাদের হঠাৎ করেই কর্তৃপক্ষ অব্যাহতি দিয়েছে। কিন্তু তারা আইন মেনে পাওনাদি পরিশোধ করেননি। এই মুহূর্তে আমরা অনিশ্চয়তায় ভুগছি। এখন আমরা চাকরিও পাচ্ছি না। আমরা অমানবিক জীবনযাপন করছি। আমরা বাসা ভাড়া দিতে পারছি না। এ ব্যাপারে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার উপজেলা কমিটির সভাপতি ইমদাদুল ইসলাম এমদাদ বলেন, অন্যায়ভাবে শ্রমিকদের সাদা কাগজে স্বাক্ষর ও আইনগত পাওনা পরিশোধ না করে কাজ থেকে বিরত রেখে কারখানা কর্তৃপক্ষ অমানবিকতার পরিচয় দিয়েছে। তিনি আরও বলেন, কারখানার কর্তৃপক্ষের সঙ্গে আমরা একাধিক বার যোগাযোগ করেছি। কারখানার কর্তৃপক্ষ বলেছিলেন কারখানার সার্বিক অবস্থার কথা বিবেচনা করে শ্রমিকদের প্রতি মাসে বকেয়া টাকার একটি অংশ পরিশোধ করা হবে। কিন্তু দুঃখের বিষয় কারখানার কর্তৃপক্ষ ওয়াদা করেও তালবাহানা করছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কবির খান মনির, সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেব, নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের আঞ্চলিক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :