1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সাভারে বিদেশি পিস্তল-গুলিসহ ২ মাদক কারবারি আটক সাভার পৌরসভা সম্প্রসারণ ও আশুলিয়া এবং আমিনবাজার পৌরসভা হবে: প্রতিমন্ত্রী

সাভারে বংশী নদীপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারের বংশী নদীর শাখা করনোপাড়া খাল দখল করে অবৈধভাবে গড়ে তোলা বালুর গদি গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় একটি ড্রেজার মেশিন ও পাইপ বিকল ও ধ্বংস করে দেওয়া হয়েছে। ৭ মার্চ শুক্রবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকার।

তিনি বলেন, গণমাধ্যমের খবর দেখার পর বিষয়টি আমার নজরে আসে। তারই প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। বংশী নদীর শাখা করনোপাড়া খালের ওপর অবৈধ বালুর গদি গড়ে তোলা হয়েছে। যা সম্পূর্ণ অবৈধ। অভিযানকালে ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও আমরা বালুর গদি গুঁড়িয়ে দিয়েছি এবং এ কাজে ব্যবহৃত ড্রেজার, পাইপ বিকল ও ধ্বংস করে দিয়েছি। তিনি আরও বলেন, আগামীতে নদী ও খাল দখল করে কেউ এ ধরনের গদি গড়ে তুললে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে নিরাপত্তায় সাভার মডেল থানার একটি টিম উপস্থিত ছিল এবং সাভার পৌরসভার পক্ষ থেকে ভেকু, ভলেন্টিয়ার টিম অভিযানে সহায়তা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :