1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

সাভারে ফেসবুকে ভুয়া আইডির ছড়াছড়ি: চলছে অপপ্রচার

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

সংবাদ রিপোর্ট: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাভারে বিভিন্ন নামে ফেসবুকে ভুয়া আইডির ছড়াছড়ি। গত দুই মাসে সাভার আশুলিয়া কেন্দ্রিক শতাধিক ভুয়া আইডি তথ্য পাওয়া গেছে। এসব ফেসবুকে ভুয়া আইডি খুলে বিএনপি নেতাকর্মী, সাংবাদিক এবং সাধারণ মানুষদের বিরুদ্ধে মিথ্যা গুজব ও তথ্য ছড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে। বিভিন্ন ছদ্মনামে আইডি ব্যবহার করে এসব গুজব ছড়ানো হচ্ছে বলে জানা গেছে। ভুয়া আইডি থেকে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে যা সাধারণ মানুষদের বিভ্রান্ত করছে এবং বিভিন্ন রাজনৈতিক প্রতিপক্ষের ভাবমুর্তি ক্ষুন্ন করছে। ভুক্তভোগীরা মনে করছেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছু আওয়ামী লীগ নেতাকর্মী আত্মগোপনে থেকে এসব কর্মকাণ্ড পরিচালনা করছে।

শুধু রাজনৈতিক নেতারাই নয়, সাংবাদিক এবং সাধারণ মানুষদেরও টার্গেট করা হচ্ছে। এসব আইডির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে যা এলাকায় অস্থিরতা সৃষ্টি করছে। আবার অনেকেই টার্গেটকৃত ব্যক্তির বিরুদ্ধে লিখে ম্যাসেঞ্জারে বিকাশ নাম্বার দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এসব ভুয়া আইডির মাধ্যমে সাভারের সাবেক সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সাবেক মেয়র মো: রেফাত উল্লাহ, ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি শাহ মাঈনুল হাসান বিল্টু, সাভার থানা বিএনপির সভাপতি সাইফ উদ্দিন সাইফুল, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক কাউন্সিল লায়ন খোরশেদ আলম, সদ্য সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি, সাভার পৌর বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম আরিফসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে ভুয়া আইডি থেকে মিথ্যা গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। এছাড়াও এসব ভুয়া আইডির অপপ্রচার থেকে বাদ যায়নি সাভারের গণমাধ্যম কর্মীরাও। এদের মধ্যে রয়েছে, সাভার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ফুলকি’র সম্পাদক নাজমুস সাকিব, সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য, আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন জয়, এনটিভির সাংবাদিক জাহিদুর রহমান, যুগান্তরের সাংবাদিক জাবেদ মোস্তফা, সাভার প্রেসক্লাবের সদস্য ও সাপ্তাহিক সাভার সংবাদ সম্পাদক কামরুজ্জামান খান, নিউজ গার্ডেনের সম্পাদক ওমর ফারুক, আজকালের খবরের সাভার প্রতিনিধি ইমদাদুল হকসহ অনেকের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মান-হানির চেষ্টা করছে।
তবে এ ব্যাপারে ৮ অক্টোবর মঙ্গলবার সাভার প্রেসক্লাব আয়োজিত উন্নয়ন কমিটির এক সভায় এসব বিষয়ে ইতিমধ্যে স্থানীয় গণমাধ্যম ব্যক্তিরা সোচ্চার হয়ে ভুয়া আইডির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসময় ভুয়া আইডি ব্যবহারকারীরা সাভার প্রেসক্লাবের কোন সদস্যর বিরুদ্ধে কোন রকম মানহানিকর বা মিথ্যা অপপ্রচার চালালে প্রেসক্লাবের পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মো: রওশন আলী ও দপ্তর সম্পাদক এস এম সবুজের নেতৃত্বে ওই ভুয়া আইডির বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হবে বলে সিন্ধান্ত হয়। ইতিমধ্যে নিউজ গার্ডেন সম্পাদক মো: ওমর ফারুক সাভার মডেল থানায় একাধিক ভুয়া আইডির বিরুদ্ধে জিডি করেছেন, যার তদন্ত চলমান রয়েছে। ভুয়া আইডি থেকে অপপ্রচারের শিকার ভুক্তভোগীরা জানান, ভুয়া আইডি ব্যবহারকারীরা মূলত বিএনপির নেতাকর্মী এবং তাদের সমর্থকদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ, গুজব এবং অপমানজনক মন্তব্য পোস্ট করছে। কোনো প্রকার প্রমাণ ছাড়াই বিভিন্ন নেতার বিরুদ্ধে দুর্নীতি, অপরাধমূলক কর্মকাণ্ড এবং ব্যক্তিগত আচরণের অভিযোগ তোলা হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।
অন্যদিকে, ভুক্তভোগী সাংবাদিকরা মনে করেন, সাংবাদিকদের হয়রানি করে তাদের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। যাতে তারা প্রকৃত সত্য জনসম্মুখে তুলে ধরতে না পারে। এই ধরণের অপপ্রচারের ফলে সামাজিক অস্থিরতা সৃষ্টি হতে পারে, যা সামগ্রিকভাবে সাভারের রাজনৈতিক এবং সামাজিক পরিবেশ নষ্ট করতে পারে। প্রশাসনের দায়িত্ব হবে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা এবং এই ধরনের ভুয়া আইডির ব্যবহার বন্ধ করা। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ এখনও কোনো সুস্পষ্ট পদক্ষেপ নেয়নি। তবে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে যে, ফেসবুকেসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার বন্ধ করতে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। ভুয়া আইডিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :