1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ :

সাভারে প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ঘটেছে। রাজফুলবাড়িয়া মোহাম্মদ আলী স্কুলের বিপরীতে প্রবাসী এমদাদুল হক অতুলের বাড়িতে ৩ ফেব্রুয়ারি সোমবার গভীররাতে একদল ডাকাত বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে পরিবারে তিন সদস্য মারধর করে লুটপাট করে নগদ টাকা ও গহনা। তিনতলা বাড়ির দুইতলার গ্রীল কেটে রাত ৩ ঘটিকার সময় ৭ জন ডাকাত এমদাদুল হকের স্ত্রী, কন্যা ও সন্তানকে অস্ত্রের মুখে সবার হাত বেঁধে একটি কক্ষে আটককে রেখে নগদ ৮ লাখ টাকা এবং পাঁচ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে। ডাকাতরা বাড়িতের ৪ টি কক্ষ তছনছ করে প্রায় ১ ঘন্টা। ডাকাতরা যাওয়ার সময় তাদের মোবাইল ফোন গুলি ফেরত দিয়ে যায়। এমদাদুল হকের স্ত্রী রোমানা আফরোজ বলেন, রাত আনুমানিক তিন ঘটিকার সময় ৭ জন ডাকাত তার বাড়ির দুইতলার গ্রীল কেটে বাড়িতে প্রবেশ করে তার দুই সন্তানসহ তাকে অস্ত্রের মুখে হাত বেধে মারধর করে। সাভার মডেল থানার পরিদর্শক জুয়েল মিয়া বলেন, রাতের বেলার ঘটনা শুনেছি এটা চুরির ঘটনা । লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :