1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

সাভারে নেশাগ্রস্তদের শরীর থেকে রক্ত সংগ্রহ করে বিক্রি, আটক ১

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

মোঃ শাহীন: সাভারে অভাবগ্রস্থ ও নেশাগ্রস্তদের টার্গেট করে কৌশলে বাসায় নিয়ে শরীর থেকে রক্ত সংগ্রহ করে বিক্রয় করে আসছিলো একটি চক্র। এ ঘটনায় অভিযান চালিয়ে চক্রের অন্যতম হোতা আব্দুল জলিল (৫৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।২২ জুন বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) নয়ন কারকুন। এর আগে, গভীর রাতে সাভারের থানা রোডের ওয়েল ফুডের ২য় তলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আব্দুল জলিল পাবনা জেলার চাটমোহর থানার মৃত ইমান আলীর ছেলে। তিনি সাভারের থানা রোডের ওয়েল ফুডের ২য় তলায় ভাড়া থেকে প্রায় বছর জুড়ে রক্ত সংগ্রহ করে বিক্রি করে আসছিলেন। আটক আব্দুল জলিল বলেন, রক্ত তো জোর করে নেওয়া সম্ভব নয়। কৌশলেই নিতে হয়। আমি ভুল স্বীকার করেছি। এসব রক্ত রাজধানীর পান্থপথের আলিফ, কলেজ গেটের রাজধানী, কলেজ গেইটের বাংলাদেশ ব্লাড ব্যাংক ও গ্রীনরোডের নিরাপদ হাসপাতালে ১২০০ টাকার বিনিময়ে বিক্রি করেছি। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাভারের থানা রোডে অভাবগ্রস্ত ও নেশাগ্রস্তদের কৌশলে বাসায় ডেকে নিয়ে অজ্ঞান করতো জলিল। পরে পূর্ব অভিজ্ঞতার আলোকে তাদের শরীর থেকে রক্ত সংগ্রহ করে বিক্রি করতো। এমন খবর পাওয়ামাত্র অভিযানে নামে পুলিশ। পরে রাতে জলিলকে আটক করা হয়। এসময় তার সংগ্রহে থাকা ১০ ব্যাগ রক্ত ও রক্ত সংগ্রহের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) নয়ন কারকুন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তার অপকর্মের কথা তিনি স্বীকার করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :