1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

সাভারে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের গলিত মরদেহ উদ্ধার, ২ বন্ধু আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

সংবাদ রিপোর্ট: নিখোঁজের পাঁচ দিন পর দেলোয়ার হোসেন (১৯) নামে এক ভ্যানচালকের ক্ষত-বিক্ষত ও গলিত মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। এ ঘটনায় নিহতের দুই বন্ধুকে আটক করা হয়েছে। ১৪ নভেম্বর সোমবার রাতে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর উত্তর মেটকা এলাকার এমবি এম ইটভাটার পাশে পরিত্যক্ত একটি ঘর থেকে ওই ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ৩১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে থেকে নিখোঁজ হন দেলোয়ার। তিনি নোয়াখালীর মাইজদী থানার চর কমলা গ্রামের নুর নবীর ছেলে। দেলোয়ার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের ঝাউচর এলাকার নুর আমিনের মালিকানাধীন বাড়িতে ভাড়া থাকতেন। এ ঘটনায় আটকরা হলেন– আব্দুর রহমান (২০) ও সাইফুল (১৯)। পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে দেলোয়ারের দুই বন্ধুর সঙ্গে তার ঝগড়া হয়। পরে সে দুপুরে বাসায় ফেরেন এসে এবং বিকেলে বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের পাঁচ দিন পর স্থানীয়রা ওই মরদেহ পড়ে থাকতে দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দেন। সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দেলোয়ারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দুই বন্ধুকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :