1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

সাভারে দেশীয় মদ ও ফেনসিডিলসহ আটক ৩

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

সংবাদ রিপোর্ট: সাভারে ৭৫০ কার্টুন বোতলজাতকৃত দেশীয় মদ ও ৩৫০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় মাদক বহনকারী একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। ৭ অক্টোবর সোমবার রাতে র‍্যাব-৩, সিপিএসসি ডিএডি মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- আবদীন আলী (৫৮), বিশু রহমান (৩৭) ও আলিম (২১)। র‍্যাব জানায়, র‍্যাবের কাছে গোপন তথ্যে খবর আসে যে সাভারের আমিনবাজার এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান যাবে। তখন র‍্যাব-৩ এর একটি অভিযানিক দল সোমবার সকাল ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে অভিযান চালায়। এ সময় বড় একটি কাভার্ডভ্যানে লুকানো অবস্থায় আনুমানিক ৭৫০ কার্টুন দেশীয় মদ ও ৩০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। র‍্যাব-৩,সিপিএসসি ডিএডি মাহবুব হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি অভিযানিক দল খবর পায় যে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে মাদক নিয়ে রাজধানীতে প্রবেশ করবে একটি কারবারি। পরে সোমবার ভোরে অভিযান চালিয়ে আনুমানিক ৭৫০ কার্টুন দেশীয় বোতলকৃত মদ ও ৩৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। রাতে জব্দকৃত মালামাল ও আটকদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :