
সংবাদ রিপোর্ট: সাভারে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ২৭ আগস্ট শনিবার সকালে সাভার পৌর এলাকার কাতলাপুর ও আমিনবাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ বলেছে, সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে সাভার পৌর এলাকার কাতলপুরের পালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মনোয়ার হোসেন হাদিকে (৪৫) এক কেজি গাঁজাসহ আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। পরে তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে সাভারের আমিনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে শাহীন আলম নামের (৩৩) এক মাদক ব্যবসায়ীকে একান্ন পুড়িয়া হিরোইনসহ আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক দুই মাদক ব্যবসায়ীকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
Leave a Reply