1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২০ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

সাভারে থার্টিফার্স্ট নাইটে ব্যবসায়ীকে গুলি : সন্ত্রাসী মোশা গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে চাঁদার দাবিতে থার্টিফার্স্ট নাইটে রমজান আলী (৪৪) নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে গুলির ঘটনায় সন্ত্রাসী মোশারফ হোসেন মোশাকে (৪০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ৪ ডিসেম্বর শনিবার রাতে ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশ জালাল উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এর আগে সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মোশাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার মোশারফ হোসেন মোশা সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকার মৃত শাহজাহান বেপারীর ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে গোয়েন্দা পুলিশ জানায়, রমজান আলী র্দীঘদিন যাবত সাভারের হেমায়েতপুর এলাকা ব্যবসা করে আসছেন। সেই ব্যবসায়ীর কাছে সন্ত্রাসী মোশা চাঁদা দাবি করে। কিন্তু ব্যবসায়ী রমজান দাবি করা চাঁদার টাকা না দেওয়ায় থার্টিফার্স্ট নাইটে ব্যবসায়ীকে অপহরণ করে। পরে হেমায়েতপুরের গ্রিন সিটি এলাকায় ব্যবসায়ীকে নিয়ে গিয়ে বৈদ্যুতিক খাম্বার সঙ্গে বেঁধে মারধর করে ও মোশা হাতে থাকা পিস্তল দিয়ে ব্যবসায়ীকে ডান পায়ে গুলি করে। এ ঘটনায় ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন বলেন, থার্টিফাস্টের রাতে ব্যবসায়ীকে চাঁদার দাবিতে তুলে নিয়ে গুলির ঘটনায় সন্ত্রাসী মোশারফ হোসেন মোশাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্রটি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :