1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

সাভারে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন-জরিমানা

  • আপডেট সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সংবাদ রিপোর্ট: সাভারের হেমায়েতপুর এলাকায় তিনটি স্পটে তিতাস গ্যাসের অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এতে অবৈধ ১টি শিল্প ও ৪০০টি আবাসিকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করা হয়েছে। ২৩ ডিসেম্বর সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনটি স্পটে অভিযান পরিচালনা করে প্রায় ১.৫ কিলোমিটার লাইন অপসারণ করা হয়েছে এবং ১টি শিল্প ও ৪০০টি আবাসিক বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে অবৈধ গ্যাস সংযোগের বিপরীতে দৈনিক ৬৭ হাজার ২০০ ঘনফুট গ্যাস সাশ্রয় হবে। দৈনিক ভিত্তিতে যার আর্থিক মূল্য ৪৪ হাজার ৬৭০ টাকা। অভিযানকালে প্রায় ১ হাজার ৫০০ মিটার জিআই পাইপ, ১৫টি রেগুলেটর জব্দ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ পরিচালনা করে কে এস ফ্যাশন অ্যান্ড ওয়াশিং কারখানা’কে এক লাখ টাকা জরিমানা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :