1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

সাভারে ‘ডাকাত সন্দেহে’ গণপিটুনিতে নিহত ১

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

সংবাদ রিপোর্ট: সাভারে ডাকাত সন্দেহে গণপিটনিতে মজিবর (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এঘটনায় আরো তিন জনকে গণধোলাই দিয়ে সাভার মডেল থানায় সোপর্দ করা হয়েছে । ২০ আগস্ট মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ব্যাংক কলোনী রাজালাখ ফার্ম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মজিবর মানিকগঞ্জের উথুলি ধূসরগ্রাম এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় পরিবারসহ ভাড়ায় বসবাস করতেন। আটক ব্যক্তিরা হলেন—সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার খোকনের বাড়ির ভাড়াটিয়া জয়নাল আবেদীন (১৫) ও  শিপন (১৫) এবং পৌর এলাকার বাবুর ছেলে সোহান (১৭)। প্রত্যক্ষদর্শীরা জানান, ২০ আগস্ট মঙ্গলবার সকালে ওই এলাকায় ডাকাত সন্দেহ চারজনকে আটক করে স্থানীয়রা। পরে তাদেরকে গণধোলাই দিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। আটককৃত বাকি তিনজনকে সাভার মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আতিক বলেন, ডাকাত সন্দেহে জনতার হাতে গণধোলাইয়ের শিকার একজনের মৃত্যু হয়েছে। এসময় আহত আরো তিনজনকে থানায় সোপর্দ করেছেন জনতা। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :