1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ :

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে খেলনা পিস্তল, চাপাতি ও লোহার রডসহ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ২৮ আগস্ট বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন।এর আগে ২৭ আগস্ট বুধবার রাত সাড়ে ১১টার দিকে সাভারের রেডিও কলোনি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোহাগ মোল্লা (২৭), পিতা: সামান মোল্লা, গ্রাম: উজান গোপিন্দ পশ্চিমপাড়া, আড়াই হাজার থানা, নারায়ণগঞ্জ। সুজন মিয়া (৩০), পিতা: ফজল মিয়া, গ্রাম: কুরংগী, থানা: ধামরাই, ঢাকা। চাঁন মিয়া (২৭), পিতা: পরান বেপারী, গ্রাম: নারিকুল্লি আটিগ্রাম, সদর উপজেলা, মানিকগঞ্জ। ইমরান হোসেন (২৫), পিতা: মৃত নূর হোসেন, গ্রাম: নারিকুল্লি আটিগ্রাম, সদর উপজেলা, মানিকগঞ্জ। হৃদয় (২৫), পিতা: উজ্জল শেখ, গ্রাম: বলরামপুর, উপজেলা: নাগরপুর, টাঙ্গাইল। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি চাপাতি ও কয়েকটি লোহার রড উদ্ধার করা হয়েছে।ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ইনচার্জ মোঃ জালাল উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এর মধ্যে সোহাগ মোল্লা ও সুজন মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :