1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন

সাভারে ট্রাকচাপায় এক পথচারী নিহত

  • আপডেট সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

সংবাদ রিপোর্ট: সাভারে দ্রুতগামী ট্রাকের চাপায় মাহমুদুল হাসান জাহিদ (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। ২৭ ফেব্রুয়ারি সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হাসান জাহিদ (৫০) সাভারের দক্ষিণ রাজাশন এলাকায় বসবাস করেন। তিনি পেশায় পরিবহন চালক। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, দুপুরে জাহিদ নামে ওই ব্যক্তি ব্যাংকটাউন এলাকায় সড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। এসময় ঢাকা থেকে সাভারমুখী একটি দ্রুতগতির ট্রাকের চাপায় তার মৃত্যু হয়। পরে ঘাতক ট্রাকটি আটক করা গেলেও এর চালক পালিয়ে যায়। নিহতের মরদেহ ও জব্দ ট্রাকটি হাইওয়ে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা আসলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :