
সংবাদ রিপোর্ট: সাভারের সামাজিক সংগঠন জাগ্রত সোসাইটির নবগঠিত পরিচালনা কমিটির দায়িত্ব গ্রহণ ও সদ্যবিদায়ী কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৪ জুলাই সোমবার সন্ধ্যায় পৌরসভার ছায়াবীথি এলাকায় সংগঠনটির কার্যালয়ে এ আয়োজন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম। সভাপতিত্ব করেন লায়ন মোঃ শরীফুজ্জামান কায়কোবাদ। অনুষ্ঠানে সদ্যবিদায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করে এবং প্রধান অতিথি নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। প্রধান অতিথির বক্তব্যে মোঃ খোরশেদ আলম বলেন, “শপথ গ্রহণের মধ্য দিয়ে জাগ্রত সোসাইটির নবগঠিত কমিটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করল। আশা করি, তারা সততা ও নিষ্ঠার সঙ্গে সংগঠনকে এগিয়ে নেবে।” অনুষ্ঠানে ছায়াবীথি, সোবহানবাগ, সবুজবাগ, জালেশ্বর, বাড্ডা ও রাঢ়ীবাড়ী এলাকার স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
Leave a Reply