1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

সাভারে জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মহাসড়ক অবরোধ

  • আপডেট সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসী ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ১ অক্টোবর বুধবার সকাল ১০টার দিকে তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীরা জানান, রাজফুলবাড়িয়া এলাকায় সামান্য বৃষ্টিতেই তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃষ্টির পানি সড়ক ছাড়াও স্থানীয় বাসিন্দাদের বাড়িতে ঢুকে পড়ে, ফলে পানিবন্দি হয়ে ভোগান্তিতে পড়ে পুরো এলাকা। এ অবস্থায় স্থায়ী সমাধানের দাবিতে মহাসড়ক অবরোধে নামেন তারা। সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহমেদ বলেন, মঙ্গলবার রাতের ভারী বর্ষণের কারণে ওই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা সকালে মহাসড়ক অবরোধ করে। পরে প্রশাসনের আশ্বাসে বেলা ১১টার দিকে তারা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :