1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

সাভারে ছাত্রলীগ নেতার সহযোগী গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

সংবাদ রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আতিকের সহযোগী জহিরুল ইসলাম পান্নাকে (৪৬) গ্রেপ্তার করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৫ ডিসেম্বর বুধবার দুপুরে গ্রেপ্তার জহিরুল ইসলাম পান্নাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে ২৪ ডিসেম্বর মঙ্গলবার রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের হাবীব হাসপাতালের সামনে থেকে পান্নাকে গ্রেপ্তার করা হয়। ছাত্র-জনতার আন্দোলনে তিনি আতিকের সহযোগী হিসেবে সরাসরি গণহত্যায় অংশ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। গ্রেপ্তার জহিরুল ইসলাম পান্না বরিশালের কোতোয়ালি থানার চরপাওলিয়া গ্রামের মো. আব্দুল লতিফ খানের ছেলে। তিনি আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। এলাকার ছাত্রলীগ নেতা আতিকের সহযোগী হিসেবে তিনি নানা অপরাধেও যুক্ত। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ গ্রহণকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় শতাধিক আন্দোলনকারী নিহত হন। তাদের পরিবারের দায়ের করা হত্যা মামলার পান্না এজাহারভুক্ত আসামি।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, জহিরুল ইসলাম পান্নাকে অভিযান পরিচালনা করে গ্রেপ্তারের পর সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানায় হস্তান্তর করে। তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :