1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

সাভারে ছয় বছরের শিশু ধর্ষণের শিকার

  • আপডেট সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
সংবাদ রিপোর্ট : সাভারে ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ধর্ষণকারী যুবককে আটক করেছে পুলিশ। আমিনবাজারের তুরাগ নদীর বড়দেশী পূর্বপাড়া এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, ৩১ জানুয়ারি শুক্রবার বিকেলে ছয় বছরের ওই শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন সুমন হাওলাদার নামের এক যুবক। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার বাবা মাকে ধর্ষণের বিষয়টি খুলে বললে রাতে নির্যাতির পরিবার সাভার মডেল থানায় অভিযুক্তকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ শুক্রবার সকালে আমিনবাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে দুপুরে আদালতে প্রেরণ করে। ধর্ষণের শিকার শিশুকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :