1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

সাভারে গরম খুন্তি দিয়ে নিজ সন্তানদের পা ঝলসে দিলো পাষন্ড বাবা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভারে যৌতুকের দাবিতে নির্যাতন করে স্ত্রীকে বাবার বাড়িতে তাড়িয়ে দেয়ার পর গরম খুন্তি দিয়ে নিজের দুই সন্তানের পায়ের তালু ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে পাষন্ড বাবা নুর-আলমের বিরুদ্ধে। এঘটনায় খবর পেয়ে অভিযুক্তের স্ত্রী গ্রাম থেকে সাভারে ফিরে নিজের স্বামীকে মাদকাসক্ত দাবি করে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ১০ আগস্ট বুধবার রাত ১১ টার দিকে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্তের স্ত্রী জয়মেনা বেগম। এর আগে বুধবার বিকেলে সাভার পৌর এলাকার সবুজবাগ মহল্লার কোবা মসজিদের পাশে অবসরপ্রাপ্ত হাবিলদার আবদুল লতিফের বাড়িতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী দুই শিশু হলো আলিফ (৫) ও আরোবি (৯)। তাদেরকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। অপরদিকে অভিযুক্ত বাবা নুর আলম (৩২) জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার পূর্বমাতাপুর গ্রামের আব্দুর রবের ছেলে। বর্তমানে ওই বাড়িতে ভাড়া থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালান তিনি। ভুক্তভোগী শিশুদের মা জয়মেনা বেগম বলেন, গত ১১ বছর আগে আমাদের বিয়ে হয়। আমাদের একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। কিছুদিন ধরে নুর-আলম মাদকাসক্ত হয়ে পড়ায় কাজকর্ম না করে প্রায়ই যৌতুকের টাকার জন্য আমার ওপর অত্যাচার করে। গত ২৮ জুলাই যৌতুকের দাবীতে আমাকে মারধর করেন। পরে জোর করে নিলফামারী আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেন। আমার সন্তানদের তার কাছে রেখেই আমাকে যেতে বাধ্য করেন। মঙ্গলবার শুনতে পাই আমার অবুঝ ছেলে মেয়েকে ওই পাষন্ড গরম খুনচি দিয়ে ছ্যাকা দিয়ে পা ঝলসে দিয়েছে। খবর পেয়েই আমি সাভারে চলে আসি এবং থানায় অভিযোগ দায়ের করেছি। বাড়িওয়ালা না থাকলে আমার সন্তানদের ও মেরেই ফেলতো। তাদের কাঁদতেও দেয়নি ওই পাষন্ড। মুখ চেপে রেখেছিল। বাড়িওয়ালা ওই রুমে গেলে নুর-আলম পালিয়ে যায়। সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ কাজী মাইনুল ইসলাম বলেন, দুই শিশুর পা ঝলসে দেয়ার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা পলাতক রয়েছে। এঘটনায় পাষন্ড বাবার বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :