
সংবাদ রিপোর্ট: আজ ৫ আগস্ট, মঙ্গলবার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাভারে এক বিশাল বিজয় র্যালির আয়োজন করা হয়। র্যালিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে আয়োজিত এই র্যালি একটি শক্তিশালী উপস্থিতির মাধ্যমে এলাকার রাজপথ প্রকম্পিত করে তোলে। র্যালি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ আইয়ুব খান বলেন, “প্রায় দুই হাজার শহীদ এবং প্রায় ৩০ হাজার আহত মানুষের রক্তের বিনিময়ে আমরা এই দিনে ফ্যাসিবাদী সরকারকে বিদায় জানিয়েছিলাম। ভবিষ্যতে যেন এমন ফ্যাসিবাদ আবার দেশে ফিরে না আসে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে সজাগ থাকতে হবে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান, মো. শহিদুল ইসলাম, আব্বাস উদ্দিন পাপ্পু, মোস্তফা সরদার, সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক মো. আব্দুল মালেক, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হামিদ, সাবেক পৌর কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহফুজুল আলম সাগরসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply