1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ

  • আপডেট সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারে এক নারীসহ তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে ও আজ সকালে লাশ গুলো উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, রাতে সাভারের হেমায়েতপুরের চান্দুলিয়া এলাকায় একটি ঘরে আড়ার সাথে ঝুলন্ত এক ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। অপরদিকে হেমায়েতপুরের মেইটকা এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়াও সাভারের লালটেক এলাকা থেকে ঘরে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ তন্ময় হোসেন নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ তিনটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতারের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে তাদের মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :