1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

সাভারে উচ্ছেদের পর আবারও ফুটপাত হকারদের দখল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

সংবাদ রিপোর্ট : সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের রাস্তার দুপাশে হকার উচ্ছেদের ৩দিন পর আবারও ফের ফুটপাত দখলে নিয়েছে হকাররা। এতে করে মহাসড়কে যানযটসহ পথচারিদের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। তবে ফুটপাত দখলের পিছনে একটি দুষ্টচক্র হকারদের সাথে কাজ করছে। তারা ফুটপথে অবৈধভাবে হকারদের বসিয়ে বাণিজ্য করছে বলে বিভিন্ন গোয়েন্দ সংস্থার রিপোর্ট রয়েছে। সরেজমিনে ৪ ডিসেম্বর বুধবার বিকেলে সাভার বাজার বাসস্ট্যান্ডের উভয়পাশ ঘুরে দেখা গেছে, আগের মতোই দোকান বসিয়ে ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে হকাররা। মহাসড়কের দু’পাশেই অবৈধ কারপার্কিং করা হয়েছে। এ ব্যাপারে সাভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো: আবুবকর সরকারের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, হকাররা পুনরায় মহাসড়ক দখল করে থাকলে তাদের আবারও অভিযান চালিয়ে উচ্ছেদ করা হবে। মহাসড়কের দু’পাশে হকারমুক্ত রেখে পথ চলাচলে নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। এছাড়াও ফুটওভার ব্রিজেগুেেলাও দোকান বসিয়ে দখল করে নিয়েছে তারা। ১ ডিসেম্বর রবিবার ঢাকা-আরিচা মহাসড়কের উভয়পাশ থেকে প্রায় দুই হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে স্থানীয় প্রশাসন। এ অভিযানের নেতৃত্বে দেন, সাভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো: আবুবকর সরকার। এসময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ এ উচ্ছেদ কার্যক্রমে অংশ নেন। সাভার উপজেলা বাসস্ট্যান্ড থেকে শুরু করে থানা বাসস্ট্যান্ড ও সাভার বাজার বাসস্ট্যান্ডের উভয়পাশে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :