1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

সাভারে ইয়ামিন হত্যা মামলায় পুলিশ সদস্য গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে শিক্ষার্থী আস-হাবুল ইয়ামিনকে ফেলে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় এএসআই মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩ আগস্ট রবিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, গ্রেপ্তারের পর মোহাম্মদ আলীকে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গত বছরের ১৮ জুলাই সাভারে আন্দোলনের সময় এপিসি থেকে ফেলে দেওয়ার ঘটনায় ইয়ামিন নিহত হন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তিনি এমআইএসটির চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :