1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

সাভারে আবারও বাস যাত্রীদের মোবাইল ফোন স্বর্ণালংকার লুট

  • আপডেট সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে আবারও যাত্রীবাহী বাসে অস্ত্রের মুখে জিম্মি করে বাস যাত্রীদের মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। ১১ এপ্রিল শুক্রবার দুপুর ১২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংটাউন ব্রিজের উপরে সাভার পরিবহনের যাত্রীবাহী বাসে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ।প্রত্যক্ষদর্শী বাসযাত্রী সাভার প্রেসক্লাবের সদস্য তায়েফুর রহমান জানান, আমি সাভার পরিবহনের একটি বাসে করে পরিবার নিয়ে ঢাকায় যাচ্ছিলাম। বাসটি ব্যাংক টাউন বাসস্ট্যান্ডে থামানো হলে তিনজন যুবক গাড়িতে ওঠে। পরে গাড়িটি ব্যাংকটাউন ব্রিজের উপর পৌঁছালে মহিলা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সাথে থাকা মোবাইল ফোন, গলার চেইন, কানের দুলসহ স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে নেমে যায়। তিনি আরও বলেন, ছিনতাইকারীরা আমার স্ত্রীর গলায় থাকা লক্ষাধিক টাকা মূল্যের লকেটসহ এক ভরি ওজনের সোনার চেইন নিয়ে গেছে। এ সময় অন্যান্য নারী যাত্রীদের কাছ থেকে একইভাবে নগদ টাকা স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে বাসটির চালক এবং সহকারি ছিনতাইকারীদের সাথে জড়িত রয়েছে। তাদেরকে আইনের আওতায় আনা হলে ছিনতাই কারীদের তথ্য পাওয়া যেতে পারে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, ছিনতাইকারীদের ধরতে আমাদের সার্বক্ষণিক টহল টিম রয়েছে। ঘটনার সময়ও গেন্ডা এলাকায় আমাদের সদস্যরা কাজ করছিলো। সাভার পরিবহনের বাসে ছিনতাই এর ঘটনাটি জানতে পেরেছি ছিনতাইকারীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :