1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
ক্লাব ৯৪ সাভার শাখার উদ্যোগে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সাভারে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সাভারে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান নির্বাচন ১২ ফেব্রুয়ারিই হবে: সৈয়দা রিজওয়ানা হাসান সাভারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ যে কারণে ছয় খুন : কে এই সিরিয়াল কিলার? সাভারকে আধুনিক ও বসবাসযোগ্য নগরী গড়ার প্রতিশ্রুতি খোরশেদ আলমের সাভারে ৬ মাসে ৬ হত্যাকাণ্ডের নেপথ্যে ভবঘুরে ‘মেন্টাল সম্রাট’

সাভারের ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে হকার্সলীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩

সংবাদ রিপোর্ট: সাভারে ফুটপাতে চাঁদাবাজি, হুমকি ও হয়রানির অভিযোগে হকার্সলীগ নেতা  আব্দুল কাদির মোল্লাকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। ১৩ মার্চ সোমবার সকালে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) নয়ন কারকুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।এরআগে রবিবার রাতে সাভার পৌর এলাকার স্মরণিকা  মহল্লা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুল কাদির মোল্লা লালমনিরহাট জেলার মৃত গণি মোল্লার ছেলে। সে বাংলাদেশ হকার্সলীগের সাভার শাখার সাধারণ সম্পাদক। এবিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) নয়ন কারকুন জানান, ভুক্তভোগীর  সুনিদিষ্ট  অভিযোগের ভিত্তিতে আব্দুল কাদির মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।তার বিরুদ্ধে সাভার বাসস্ট্যান্ডে ফুটপাতে চাঁদাবাজি, হয়রানি ও হুমকির একাধিক অভিযোগ তদন্তধীন রয়েছে। এঘটনায় সাভার মডেল থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। উল্লেখ্য, সাভার বাসস্ট্যান্ডে ফুটপাতের জমি ষ্ট্যাম্পের মাধ্যমে বিক্রি, নিজস্ব সন্ত্রাসীবাহিনী গতে তুলে চাঁদাবাজি অভিযোগ ছিল র্দীঘ দিন ধরে আব্দুল কাদির মোল্লার বিরুদ্ধে। এছাড়াও প্রতিদিন হকার্সদের থেকে ১৮০ টাকা ও ৬ মাস পর পর ৫০ হাজার টাকা করে চাঁদাবাজি অভিযোগ তুলেন হকার্সরা। আর দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালেই কাদির মোল্লার নিজস্ব বাহিনীর হাতে মারধরের শিকার হতে হয় বলে ক্ষোভ প্রকাশ করে ফুটপাতের একাধিক হকার্স।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :