1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :

সাইবার নিরাপত্তায় তরুণ শিক্ষার্থী সামিরের আগ্রহ

  • আপডেট সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

সংবাদ রিপোর্ট: প্রযুক্তি নির্ভর দুনিয়ায় নিজেকে এগিয়ে নিতে সাইবার নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নিজের বিপত্তি কাটাতে গিয়ে এই অঙ্গনে অভিজ্ঞ হয়ে উঠেছেন আরাফাত হোসেন সামির নামে এক তরুণ শিক্ষার্থী। সাইবার নিরাপত্তায় সচেতনতা সৃষ্টির লক্ষে ও প্রযুক্তি নির্ভর নিরাপত্তায় তিনি অভিজ্ঞ হয়ে উঠেছেন। ঢাকা জেলার সাভার উপজেলার উত্তর রাজাশন এলাকায় জন্ম নেওয়া সামিরের এই পথচলা শুরু এক অনাকাঙ্খিত ঘটনার মধ্য দিয়ে।

তার ফেসবুক অ্যাকাউন্টটি একটি গেমিং আইডির সঙ্গে সংযুক্ত ছিল। ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারি ওই আইডি হ্যাক করা হয়। ওই ব্যক্তিগত ক্ষতির সূত্র ধরে তাকে নিয়ে যায় সাইবার নিরাপত্তার জগতে। ক্ষতির যন্ত্রণা তাকে শিক্ষা দেয় নিরাপত্তার গুরুত্ব। সেখান থেকে জন্ম নেয় দেশ ও সমাজের জন্য কিছু করার অদম্য ইচ্ছা।

ওই ঘটনার পর সামির স্বশিক্ষায় বিভিন্ন সাইবার নিরাপত্তা কৌশল রপ্ত করতে শুরু করেন। অল্প সময়ের মধ্যে তিনি হয়ে ওঠেন পারদর্শী। ২০১৮ সাল থেকে সাধারণ মানুষের মধ্যে সাইবার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছেন তিনি।
সাইবার জগতে নিরাপত্তা ও জনসচেতনতার অভাব লক্ষ্য করে তিনি প্রশিক্ষণ, কর্মশালা ও সামাজিক মাধ্যমে নিয়মিত প্রচার শুরু করেন। তার উদ্যোগে অনেক গুরুত্বপূর্ন ব্যক্তি উপকৃত হয়েছেন।

আরাফাত হোসেন সামিরের স্বপ্ন- দেশের জন্য বড় পরিসরে অবদান রাখা ও আগামি প্রজন্মের জন্য একটি সুরক্ষিত ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :