1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

সংরক্ষিত আসনে বিএনপি’র এমপি হতে মিনি ও শশীর মনোনয়নপত্র সংগ্রহ

  • আপডেট সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

সংবাদ রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি এবং আশুলিয়া থানা বিএনপির যুগ্ম সম্পাদক মিনি আক্তার ঊর্মি। এছাড়া সাভার পৌরসভার সংরক্ষিত নারী ওয়ার্ড কমিশনার ডারফিন আক্তারের কন্যা তৈয়বা আক্তার শশী কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ১২ এপ্রিল রবিবার দুপুরে রাজধানীর দলীয় কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন মিনি আক্তার উর্মি। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন জমা দেওয়ার পর মিনি আক্তার ঊর্মি জানান, তিনি প্রায় ৩০ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। দলীয় প্রতিটি আন্দোলন, সমাবেশ ও সংগ্রামে তিনি রাজপথে থেকে অংশগ্রহণ করেছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক হয়রানির শিকার হয়ে তার বিরুদ্ধে ২১টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় তিনি একাধিকবার গ্রেপ্তার হন এবং মোট ২৬ দিন রিমান্ডে থেকে নির্যাতনের শিকার হন। একদিন তাকে চোখ ও মুখ বেঁধে গুম করেও রাখা হয়।

মিনি আক্তার ঊর্মি আরও বলেন, তিনি তৃণমূল রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত এবং এলাকায় জনপ্রিয়তার প্রমাণ হিসেবে ছয়বার বিপুল ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি সাভার উপজেলা চেয়ারম্যানের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছেন। তিনি আশা প্রকাশ করেন, দল তাকে মনোনয়ন দিলে জনগণের অধিকার আদায়ে এবং নারীর ক্ষমতায়নে তিনি আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবেন। এদিকে, তৈয়বা আক্তার শশী দাবি করেছেন, বিএনপির রাজনীতিতে তারা পরীক্ষিত। তার মা তিনবারের নির্বাচিত কাউন্সিলর এবং তিনি পেশায় একজন আইনজীবী। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ও তার পরিবার ব্যাপকভাবে নির্যাতনের শিকার হয়েছেন। দল তার এই ত্যাগের মূল্যায়ন করবে বলে আশা করেন তিনি। দলের কাছে প্রত্যাশার জায়গা থেকে ১২ এপ্রিল রবিবার মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন শশী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :