1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সাভারে বিদেশি পিস্তল-গুলিসহ ২ মাদক কারবারি আটক সাভার পৌরসভা সম্প্রসারণ ও আশুলিয়া এবং আমিনবাজার পৌরসভা হবে: প্রতিমন্ত্রী

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, সাভারে গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২

সংবাদ রিপোর্ট: পঞ্চগড়ের বোদা উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি মো. শরিফুল ইসলামকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব। ২ অক্টোবর রবিবার রাতে ঢাকার সাভার থেকে তাকে গ্রেফতার করা হয়। ৩ অক্টোবর সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার ফারজানা হক। বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি শরিফুলকে রোববার রাতে সাভার থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। তার দেহ তল্লাশি করে একটি মোবাইলফোন, একটি সিমকার্ড ও নগদ ১৭ হাজার ৯১০ টাকা উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শরিফুল যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তিনি হত্যার পর থেকে সাভারে পলাতক জীবনযাপন করে আসছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :